দুদক চেয়ারম্যান হিসেবে আলোচনায় বিচারক মোতাহের হোসেন

সনজীব নাথ

জাতীয়

তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অর্থ পাচার মামলায় খালাস দিয়ে দীর্ঘদিন আলোচনায় থাকা সাবেক বিচারক মোতাহের হোসেন এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছেন।

2026-03-08T20:44:51+00:00
2026-03-08T20:53:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুদক চেয়ারম্যান হিসেবে আলোচনায় বিচারক মোতাহের হোসেন
সনজীব নাথ
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:৪৪ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ৮:৫৩ পিএম  (ভিজিট : ১৫০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অর্থ পাচার মামলায় খালাস দিয়ে দীর্ঘদিন আলোচনায় থাকা সাবেক বিচারক মোতাহের হোসেন এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছেন।

বিভিন্ন মহলে দুদকের পরবর্তী নেতৃত্ব নিয়ে আলোচনা চলার মধ্যে তার নাম সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে সামনে আসছে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় অতীতে তার নেওয়া অবস্থান এবং বিতর্কিত রাজনৈতিক চাপের মুখেও আইনের ভিত্তিতে রায় দেওয়ার ঘটনাকে ঘিরেই নতুন করে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দেন বিচারক মোতাহের হোসেন। সে সময় তিনি দাবি করেছিলেন, মামলায় তারেক রহমানের বিরুদ্ধে কোনও গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ ছিল না।

পরবর্তীতে বিদেশে অবস্থান থেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচারক মোতাহের হোসেন অভিযোগ করেন, ওই মামলায় তারেক রহমানকে সাজা দিতে বিভিন্ন মহল থেকে তার ওপর তীব্র চাপ ও হুমকি দেওয়া হয়েছিল। তৎকালীন বিচার বিভাগ, আইন মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের পক্ষ থেকেও তাকে চাপ দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, ন্যায়বিচারের পথে অটল থাকায় তাকে জীবননাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় এবং পরে নিরাপত্তা শঙ্কায় তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়। প্রথমে মালয়েশিয়া ও নেপালে অবস্থান করার পর তিনি শেষ পর্যন্ত ফিনল্যান্ডে রাজনৈতিক আশ্রয় নেন।





  বিষয়:   দুদক  বিচারক  আলোচনা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy