ইয়ামালের দারুণ গোলে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

প্রথমার্ধে নিষ্প্রভ থাকা বার্সেলোনা বিরতির পর একটু ভালো খেলল। চমৎকার এক গোল করলেন লামিনে ইয়ামাল। সেই ব্যবধান ধরে

2026-03-08T20:59:02+00:00
2026-03-08T20:59:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইয়ামালের দারুণ গোলে বার্সেলোনার ঘাম ঝরানো জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৬৪)
বার্সাকে জেতালেন লামিনে ইয়ামাল
X

বার্সাকে জেতালেন লামিনে ইয়ামাল

প্রথমার্ধে নিষ্প্রভ থাকা বার্সেলোনা বিরতির পর একটু ভালো খেলল। চমৎকার এক গোল করলেন লামিনে ইয়ামাল। সেই ব্যবধান ধরে রেখে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল হান্সি ফ্লিকের দল। বিলবাওয়ের সান মামেসে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

লিগে টানা তৃতীয় জয়ে আবার চার পয়েন্টে এগিয়ে গেল শিরোপাধারীরা। ২৭ ম্যাচে ২২ জয় ও এক ড্রয়ে কাতালান দলটির পয়েন্ট হলো ৬৭। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। বিলবাওয়ের এই মাঠে খেলা সফরকারী যেকোনো দলের জন্যই কঠিন হয়ে থাকে। বার্সেলোনাকেও দিতে হয়েছে কঠিন পরীক্ষা।

চোটের কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কে হারানো দলটি নিজেদের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও ছিল না। প্রায় ৭১ শতাংশ পজেশন রাখলেও, গোলের জন্য সাত শটের কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিকদের ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল।

ম্যাচের ১৮ সেকেন্ডের মাথায় আত্মঘাতী গোল খেতে বসেছিল বার্সেলোনা। বাঁ দিক থেকে প্রতিপক্ষের পাস ছুটে গিয়ে ক্লিয়ারের চেষ্টায় ছয় গজ বক্সের বাইরে স্লাইড করেন জোয়াও কান্সেলো, ক্রসবারে লাগে বল। ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও, আক্রমণে একটুও সুবিধা করতে পারছিল না বার্সেলোনা। প্রথমার্ধে গোলের জন্য মাত্র দুটি শট নিতে পারে তারা, একটিও লক্ষ্যে ছিল না।

ম্যাচের প্রথমার্ধে সফরকারীরা গোল পাওয়ার সবচেয়ে কাছাকাছি যেতে পারে যোগ করা সময়ের শুরুতে, কর্নারে ফেররান তরেসের ব্যাক-হিল ফ্লিক পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।

প্রথমার্ধে বিলবাও একবার বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের শট ঠেকান বিলবাও গোলরক্ষক উনাই সিমন। লক্ষ্যে বার্সেলোনার প্রথম প্রচেষ্টা এটি। ম্যাচের ৫৮তম মিনিটে দুর্দান্ত সেভে বার্সেলোনাকে রক্ষা করেন হোয়ান গার্সিয়া। কাছ থেকে সানসেতের জোরাল শট ফিরিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক। ফিরতি বল বাইরে মারেন ইনিয়াকি উইলিয়ামস।

৬৮তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাস বক্সের ভেতর ডান দিকে ফাঁকায় নিয়ন্ত্রণে নেন ইয়ামাল। বাঁ পায়ের শটে দুরের পোস্টের ওপরের কোণা দিয়ে বল জালে পাঠান ১৮ বছর বয়সী তারকা।

আর এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোল হলো ১৯টি। লিগের গত রাউন্ডে ভিয়ারেয়ালের বিপক্ষে দলের ৪-১ ব্যবধানের জয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। বাকি সময়ে বিলবাও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও লাভ হয়নি।

:






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy