প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।আজ

2026-03-08T19:13:03+00:00
2026-03-09T07:16:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:১৩ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ৭:১৬ এএম  (ভিজিট : ৮২)
জনপ্রশাসন উপদেষ্টা  ও জাইকা প্রতিনিধিদল সাক্ষাৎ
X

জনপ্রশাসন উপদেষ্টা ও জাইকা প্রতিনিধিদল সাক্ষাৎ

    
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

আজ রবিবার ( ৮ মার্চ) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে জাইকার ৫ সদস্যের প্রতিনিধিদল এ সাক্ষাৎ করেন। 

সাক্ষাতের শুরুতেই বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করার জন্য উপদেষ্টা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। 

সরকারের ১৮০ দিনের পরিকল্পনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অতীতের মতো আগামী দিনগুলোতে জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। 

 জাইকা প্রতিনিধি  দলের প্রধান Mr. Tomohide Ichiguchi বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে জাপান বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নেও কাজ করতে আগ্রহী। এ জন্য তিনি বাংলাদেশ সরকাররের সহযোগিতা কামনা করেন। 

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্যারিয়ার প্লানিং নিয়ে একটি প্রকল্প চলমান রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন কর্মকর্তাদের দেশে ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে তাদের কর্মদক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে।

প্রতিনিধিদল উপদেষ্টাকে বাংলাদেশে চলমান জাইকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। 

জাপানের সাথে বাংলাদেশের সম্পর্কের উজ্জ্বল ভবিষৎ কামনা করে উপদেষ্টা বলেন, আমরা অর্থনৈতিকভাবে টেকসই দেশ হিসেবে প্রতিষ্ঠা হওয়ার সকল যাত্রায় জাপান সহযোগিতা করবে বলে আশা করি। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy