ইরান-ইসরায়েল সংঘাতে নিহত প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইরান-ইসরায়েল সংঘাতে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে রাজধানীর হযরত

2026-03-09T10:47:28+00:00
2026-03-09T10:47:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরান-ইসরায়েল সংঘাতে নিহত প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৪৭ এএম   (ভিজিট : ৪৬)
X

ইরান-ইসরায়েল সংঘাতে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাত থেকে তার মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত আহম্মেদ আলীর বাড়ি বড়লেখা উপজেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামে। তিনি মৃত সবর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আজমান শহরে বসবাস করতেন এবং সেখানে পানিবাহী গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। ওই সময় নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালানোর সময় তিনি গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আহম্মেদ আলীর পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy