আনোয়ারায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে। দিবসটির উপলক্ষে

2026-03-09T11:17:23+00:00
2026-03-09T11:17:23+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:১৭ এএম   (ভিজিট : ৩৭)
X

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে। দিবসটির উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম এর সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডা. কবরী বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উম্মে খান কাফি, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী প্রিয়াঙ্কা চাকমা এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিতালী সেন প্রমুখ।

আলোচনা সভার পূর্বে উপজেলা র‍্যালি বের করা হয়। প্রধান অতিথি তাহমিনা আক্তার তার বক্তব্যে বলেন, “নারীদেরকে সচেতন হতে হবে, পরিবার থেকে ক্ষমতায়ন করতে হবে। শুধু চাকরিই নয়, উদ্যোক্তা হিসেবেও এগিয়ে আসতে হবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy