ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বুলেটিন ডেস্ক

আবহাওয়া

ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবারও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই

2026-03-09T11:32:05+00:00
2026-03-09T11:32:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:৩২ এএম   (ভিজিট : ৫৪)
ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবারও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
X

ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবারও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবারও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই ভোরে ঘন কুয়াশা পড়ায় পদ্মা নদীতে নৌ চলাচলে বিঘ্ন ঘটছে।

আজ সোমবার (৯ মার্চ) ভোর ৫টা থেকে এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় নদীপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনার ঝুঁকি এড়াতে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

এ সময় মাঝনদীতে শাহ পরান নামের একটি ফেরি আটকা পড়ে ছিল। পরে কুয়াশা কমে এলে সকাল ৮টার দিকে আবারও এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে নদীপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে সকাল ৮টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy