মার্কিন দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে নিযুক্ত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগের

2026-03-09T12:05:14+00:00
2026-03-09T12:05:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মার্কিন দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ৯২)
X

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে নিযুক্ত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। রোববার (৮ মার্চ) প্রকাশিত এক বার্তায় সৌদি আরব ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদেরও ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নোটিশে উল্লেখ করা হয়েছে যে সৌদিতে ভ্রমণ করতে যাওয়া নাগরিকদের ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত বিধিনিষেধ বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদিতে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৃষ্ট নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই পরিস্থিতি চলতে থাকলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে দেশত্যাগ করা উচিত।





  বিষয়:   মার্কিন দূতাবাস  সৌদি আরব 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy