ইরান সংঘাত নিয়ে যুক্তরাজ্যের অবস্থান নিয়ে স্টারমার–ট্রাম্পের আলোচনা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন। ইরান সংঘাত নিয়ে যুক্তরাজ্যের

2026-03-09T11:52:08+00:00
2026-03-09T11:52:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরান সংঘাত নিয়ে যুক্তরাজ্যের অবস্থান নিয়ে স্টারমার–ট্রাম্পের আলোচনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:৫২ এএম   (ভিজিট : ৭০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন। ইরান সংঘাত নিয়ে যুক্তরাজ্যের অবস্থানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার পর তাদের মধ্যে কথা হয়। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, আলোচনায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সহযোগিতা নিয়ে কথা হয়। এছাড়া সাম্প্রতিক ঘটনায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ায় স্টারমার ট্রাম্প ও মার্কিন জনগণের প্রতি সমবেদনাও জানান।

এর আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রাথমিক আক্রমণাত্মক অভিযানে যোগ না দেওয়া এবং সেই অভিযানের জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় যুক্তরাজ্যের সমালোচনা করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, তিনি যুক্তরাজ্যের অবস্থানে 'সন্তুষ্ট নন' এবং স্টারমারকে উইনস্টন চার্চিলের সঙ্গে তুলনা করে সমালোচনা করেন।

যুক্তরাজ্য সরকার স্পষ্ট করেছে যে তারা আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না। তবে প্রতিরক্ষামূলক কার্যক্রমের জন্য মার্কিন বাহিনীকে আরএএফ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি ইরান থেকে মিত্র দেশগুলোর দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে ব্রিটিশ যুদ্ধবিমানও মোতায়েন করা হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সরকারের অবস্থানকে সমর্থন করে বলেন, যুক্তরাজ্য নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নিবে,যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সঙ্গে অন্ধভাবে একমত হয়ে নয়।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মনে করেন, শুরু থেকেই যুক্তরাষ্ট্রের অভিযানে যুক্তরাজ্যের সমর্থন দেওয়া উচিত ছিল। তার মতে, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে 'অপরিহার্য ভিত্তি'। 

এদিকে লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়েদ আলি মুসাভি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় যদি ব্রিটিশ স্থাপনা বা ঘাঁটি ব্যবহার করা হয়, তবে সেগুলোকে 'বৈধ লক্ষ্যবস্তু' হিসেবে বিবেচনা করা হবে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy