কাল থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, পাবেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) থেকে দেশে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ধাপের এই কার্যক্রমের উদ্বোধন

2026-03-09T12:55:19+00:00
2026-03-09T12:55:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাল থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, পাবেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ১৯৯)
X

আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) থেকে দেশে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ধাপের এই কার্যক্রমের উদ্বোধন রাজধানীর কড়াইল এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন। একই দিনে সুবিধাভোগীদের মোবাইল ফোনে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা।

আজ সোমবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় অর্থ মন্ত্রণালয় মাল্টিপারপাস হলে প্রকল্পের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে উপস্থিত থাকবেন।

প্রাথমিকভাবে যেসব এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে সেগুলো হলো-
● ঢাকার কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি ওয়ার্ড-১৪, বাগানবাড়ি বস্তি এলাকা।

●এছাড়া রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর ও দিনাজপুরের নবাবগঞ্জ।

নির্বাচনের আগে প্রদত্ত প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৪ উপজেলার একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। এর আওতায় প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা সহায়তা পাবে।

সরকার ১৯ ফেব্রুয়ারি ১৫ সদস্যের কমিটি গঠন করে এই কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়েছে। শুরুতে বগুড়ায় আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তন করে ঢাকার কড়াইল এলাকায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।




  বিষয়:   ফ্যামিলি কার্ড 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy