ঈদগাঁওয়ে চাঁদাবাজি-দখলবাজিসহ কোন অপরাধির স্থান হবেনা: এমপি লুৎফুর রহমান

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

অবৈধভাবে চাঁদাবাজি, দখলবাজি ও মাটি কাটার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরণের অভিযোগ থাকলে সরাসরি পুলিশের

2026-03-09T13:06:28+00:00
2026-03-09T13:06:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে চাঁদাবাজি-দখলবাজিসহ কোন অপরাধির স্থান হবেনা: এমপি লুৎফুর রহমান
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:০৬ পিএম   (ভিজিট : ৪৪)
X

অবৈধভাবে চাঁদাবাজি, দখলবাজি ও মাটি কাটার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরণের অভিযোগ থাকলে সরাসরি পুলিশের সহযোগিতা নিবেন। এছাড়া চিহ্নিত ইয়াবা ব‍্যবসায়ী,অপহরণকারী,মানব পাচারকারী গড ফাদারদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সামাজিক ভাবে প্রতিরোধ করুন। মনে রাখবেন ঈদগাঁওয়ে কোন অপরাধীদের স্থান হবে না।

রবিবার (৮ মার্চ) বিকেলে ঈদগাঁও উপজেলা বিএনপি আয়োজিত গন ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার- ৩ আসনের সাংসদ লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন।

ঈদগাঁহ হাইস্কুল মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান।
সাধারন সম্পাদক সেলিম মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথিদের মধ্যে কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বক্তব্য রাখেন।

অনন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিন, সাবেক উপজেলা ছাত্র দল আহবায়ক  নুরুল হুদা নকশা, ছাত্রদল নেতা সোহেল রানা ও হাবিব আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীছাড়াও দুই সহস্রাধিক রোজাদার উপস্থিত ছিলেন।  ইফতার পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীননেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা উলামা দল সেক্রেটারি হাফেজ দিদারুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy