দেশের সকল মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে

2026-03-09T15:35:07+00:00
2026-03-09T15:56:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের শঙ্কায়
দেশের সকল মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:৩৫ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ৩:৫৬ পিএম  (ভিজিট : ৭০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (৯মার্চ) মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় গণমাধ্যমে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নেবে।'

গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সব পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন।




  বিষয়:   জরুরি সিদ্ধান্ত  বিদ্যুৎ ও জ্বালানি  সংকট  শঙ্কা  মেডিকেল কলেজ  ক্লাস-পরীক্ষা  বন্ধ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy