ট্রফির সঙ্গে ৩৬ কোটি টাকাও পাচ্ছে ভারত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে শিরোপা জিতেছে ভারত। শুধু ট্রফিটাই বগলবন্দি করেনি স্বাগতিকরা, মোটা অঙ্কের

2026-03-09T16:24:19+00:00
2026-03-09T16:24:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রফির সঙ্গে ৩৬ কোটি টাকাও পাচ্ছে ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৩২)
দশম টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল
X

দশম টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে শিরোপা জিতেছে ভারত। শুধু ট্রফিটাই বগলবন্দি করেনি স্বাগতিকরা, মোটা অঙ্কের টাকাও প্রাইজমানি হিসেবে পাচ্ছে।
২০২৪ বিশ্বকাপের তুলনায় এবার পুরস্কারের পরিমাণ প্রায় ২০ শতাংশ বাড়ানো হয়েছে। মোট অঙ্কের পরিমাণ প্রায় ১৩.৫ মিলিয়ন ডলার বা ১৬৪ কোটি টাকা।

ভারত চ্যাম্পিয়ন হয়ে পাচ্ছে ৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৬ কোটি ৩০ লাখ টাকা)। ফাইনালে হেরে যাওয়া রানার্সআপ নিউজিল্যান্ড পাচ্ছে ১.৬ মিলিয়ন ডলার (প্রায় ১৯ কোটি ৩৬ লাখ টাকা)।

সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড প্রত্যেকে পাবে প্রায় ৭ লাখ ৯০ হাজার ডলার (প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা)।

এ ছাড়া সুপার এইটে ওঠা প্রতিটি দল পাবে প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা)।

এর বাইরে গ্রুপ পর্বে বিদায় নেওয়া প্রতিটি দলও পাচ্ছে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা)।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy