ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সাবধান থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’

2026-03-09T16:41:10+00:00
2026-03-09T16:41:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সাবধান থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৪৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। 

বিজ্ঞপ্তিটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে এসেছে, প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এ নিয়োগ বিজ্ঞপ্তির সাথে ইসলামিক ফাউন্ডেশনের দূরতম কোনো সম্পর্ক নেই। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমেই প্রকাশ করা হয়। 

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

রবিবার, (৮ মার্চ) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এক শ্রেণির প্রতারক চক্র নিয়োগের প্রলোভন দিয়ে জনগণকে প্রতারিত করছে। 

এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারক চক্রের সাথে কোনরূপ আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy