পাকিস্তান সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ, নেই সৈকত

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী বুধবার। আসন্ন সিরিজে ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা

2026-03-09T16:45:56+00:00
2026-03-09T16:45:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তান সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ, নেই সৈকত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৩৬)
শ্রীলংকার অভিজ্ঞ আম্পায়ার কুমার ধর্মসেনা
X

শ্রীলংকার অভিজ্ঞ আম্পায়ার কুমার ধর্মসেনা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী বুধবার। আসন্ন সিরিজে ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকবেন তা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো সিরিজই হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১১ মার্চ। খেলা শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। দ্বিতীয় ম্যাচ ১৩ মার্চ। সিরিজের শেষ ম্যাচ ১৫ মার্চ। এই সিরিজে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল। প্রথম ম্যাচে মাঠের দুই আম্পায়ারের একজন শ্রীলংকার অভিজ্ঞ আম্পায়ার কুমার ধর্মসেনা অন্যজন থাকবেন বাংলাদেশের গাজী সোহেল।

টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। ১৩ মার্চ দ্বিতীয় ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের তালিকায় থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন কুমারা ধর্মসেনা। আর চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আবারও দেখা যাবে কুমারা ধর্মসেনাকে মাঠে। তার সঙ্গে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের ভূমিকায় ফিরবেন আদ্রিয়ান হোল্ডস্টক। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মোরশেদ আলী খান সুমন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy