ভারতের বিশ্বকাপ জয়কে ‘১৪০ কোটির মানুষের প্ল্যান’ বললেন গম্ভীর

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬ জয়ের পর ভারতের সাফল্যকে ‘১৪০ কোটির মানুষের পরিকল্পনা’ বলে মন্তব্য করেছেন দলটির প্রধান কোচ

2026-03-09T16:54:47+00:00
2026-03-09T16:54:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতের বিশ্বকাপ জয়কে ‘১৪০ কোটির মানুষের প্ল্যান’ বললেন গম্ভীর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৩৮)
টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সুর্যকুমার যাদব
X

টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সুর্যকুমার যাদব

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬ জয়ের পর ভারতের সাফল্যকে ‘১৪০ কোটির মানুষের পরিকল্পনা’ বলে মন্তব্য করেছেন দলটির প্রধান কোচ গৌতম গম্ভীর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জয়ের পর এমন প্রতিক্রিয়া জানান তিনি।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের দাপুটে পারফরম্যান্সে ফাইনালে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখে স্বাগতিকরা। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো টি২০ বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে ভারত। একই সঙ্গে এটি ছিল ভারতের তৃতীয় টি২০ বিশ্বকাপ শিরোপা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গম্ভীর লিখেছেন, ‘এটা শুধু ঈশ্বরের পরিকল্পনা ছিল না, এটা ছিল ১৪০ কোটি ভারতীয়ের পরিকল্পনা। দলের প্রতিটি খেলোয়াড়ই বিশ্বচ্যাম্পিয়ন।’

কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সাদা বলের ক্রিকেটে ভারতের ধারাবাহিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গম্ভীর। তার অধীনে ভারত জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫, এশিয়া কাপ ২০২৫ এবং এখন টি২০ বিশ্বকাপ ২০২৬। ফাইনালে আগে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে, যা টি২০ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৫৯ রানে অলআউট হলে ৯৬ রানের বড় জয় নিয়ে শিরোপা ধরে রাখে ভারত।

টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সুর্যকুমার যাদব






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy