লিভারপুলেই থাকতে চেয়েছিলেন রবার্টসন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্রায় এক দশক ধরে লিভারপুলে আছেন অ্যান্ড্রু রবার্টসন। গত জানুয়ারিতে তার ক্লাব ছাড়ার সম্ভাবনার খবর বের হলেও, শেষ

2026-03-09T17:13:17+00:00
2026-03-09T17:13:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লিভারপুলেই থাকতে চেয়েছিলেন রবার্টসন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ৪১)
অ্যান্ড্রু রবার্টসন-ইন্টারনেট
X

অ্যান্ড্রু রবার্টসন-ইন্টারনেট

প্রায় এক দশক ধরে লিভারপুলে আছেন অ্যান্ড্রু রবার্টসন। গত জানুয়ারিতে তার ক্লাব ছাড়ার সম্ভাবনার খবর বের হলেও, শেষ পর্যন্ত অ্যানফিল্ডেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। অভিজ্ঞ স্কটিশ ডিফেন্ডার বললেন, এই ক্লাবের প্রতি তার প্রতিশ্রুতি কখনোই নড়বড়ে হয়নি।

গত জানুয়ারিতে খবর বের হয়, রবার্টসনকে নিতে আগ্রহী প্রিমিয়ার লিগের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পার। লিভারপুলও তাকে বিক্রি করে দিতে আগ্রহী ছিল শুরুতে। তবে আরেক ডিফেন্ডার জো গোমেজের চোটে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ৩৩ বছর বয়সি রবার্টসন বললেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নিজেই।

“স্পষ্টতই (টটেনহামের) আগ্রহ ছিল, উভয় ক্লাবের সঙ্গেও আলোচনা হয়েছিল। কিন্তু আমি থাকতে চেয়েছিলাম। সেই প্রেক্ষিতেই সিদ্ধান্ত হয়েছিল। আমি গত সাড়ে আট বা নয় বছর ধরে লিভারপুলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যতক্ষণ এখানে আমাকে প্রয়োজন হবে, ততক্ষণ পর্যন্ত আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। এটাই আমার ভাবনা। এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে এবং আমি এই ক্লাবকে সবকিছু দিয়েছি।”


২০১৭ সালে হাল সিটি থেকে লিভারপুলে যোগ দেন রবার্টসন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৩৬৯ ম্যাচ খেলেছেন এই লেফট-ব্যাক।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy