ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর।

2026-03-09T20:33:58+00:00
2026-03-09T20:33:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৩৮)
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেল
X

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেল

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তার অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার ( ৯ মার্চ) দুপুরে আনুমানিক ২টার দিকে তার মেডিসিনের ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। আশে-পাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসাতালের চিকিৎসক আনুমানিক ৪টায় জানান, রাজু আহমেদ রাসেল আর নেই। রাজুর বাড়ি টাঙ্গাইল মির্জাপুরের মৌসামুরা গ্রামে। রাতেই জানাজা শেষে তাকে দাফন করার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, তার বাবার অকাল মৃত্যুর পর সে ক্রীড়া সাংবাদিকতার  ঢাকার চাকরি ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকতেন। সেখানে তিনি ফার্মিসির ব্যবসা দিয়েছিলেন।

রাজু আহমেদ দীর্ঘদিন ধরে তিনি ক্রীড়া সাংবাদিক নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তিনি কর্মকালে দৈনিক ডেসটিনি, যায়যায়দিন এবং সর্বশেষ সময়ের আলো-তে কাজ করেছেন। তিনি কাজের মাধ্যমে সহকর্মী ও পাঠকদের আস্থা অর্জন করেছিলেন। তার মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি তার একমাত্র মা, দুই বোন এবং সহর্ধমিনীসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy