শ্রীলংকার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্যারি কার্স্টেন। ২০২৬

2026-03-09T20:54:38+00:00
2026-03-09T20:54:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীলংকার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ৪৩)
দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্যারি কার্স্টেন
X

দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্যারি কার্স্টেন

শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্যারি কার্স্টেন। ২০২৬ সালের ১৫ এপ্রিল থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

আজ সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লংকান বোর্ড জানায়, কার্স্টেনের সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি করা হয়েছে। ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত এই প্রোটিয়া কোচের ওপর দায়িত্ব ন্যস্ত থাকবে।

জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারের কাঠামো পুনর্গঠন ও শক্তিশালী করার লক্ষ্যেই অভিজ্ঞ এই কোচকে ফিরিয়ে এনেছে শ্রীলংকা।


কোচ হিসেবে গ্যারি কার্স্টেনের প্রোফাইল অত্যন্ত সমৃদ্ধ। তার অধীনেই ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। এর পর তার হাত ধরেই ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সব ফরম্যাটে র‌্যাংকিংয়ের এক নম্বর দল হওয়ার গৌরব অর্জন করে।

সবশেষ ২০২৬ টি২০ বিশ্বকাপে নামিবিয়া দলের ‘পরামর্শক’ হিসেবে কাজ করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১৯৯৩ থেকে ২০০৪ পর্যন্ত বর্ণাঢ্য এক ক্যারিয়ার ছিল কার্স্টেনের। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার সংগ্রহ ১৪,০৮৭ রান। এর মধ্যে রয়েছে ২১টি টেস্ট সেঞ্চুরি ও ১৩টি ওয়ানডে সেঞ্চুরি।

কার্স্টেনের সামনে এখন প্রধান লক্ষ্য ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য ওই মেগা ইভেন্টের জন্য লংকান বাহিনীকে প্রস্তুত করাই হবে তার মূল পরীক্ষা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy