স্বজন হারানোর শোক বুকে চেপে ভারতীয় তারকার বিশ্বজয়

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

টি২০ বিশ্বকাপের মাঝপথে ভারতের তারকা ক্রিকেটার রিংকু সিং তার বাবাকে হারান। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান খানচাঁদ সিং।

2026-03-09T21:26:42+00:00
2026-03-09T21:26:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বজন হারানোর শোক বুকে চেপে ভারতীয় তারকার বিশ্বজয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ৬৭)
ঈশান কিশান
X

ঈশান কিশান

টি২০ বিশ্বকাপের মাঝপথে ভারতের তারকা ক্রিকেটার রিংকু সিং তার বাবাকে হারান। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান খানচাঁদ সিং। তার মৃত্যু শোক নিয়েই বিশ্বকাপে খেলে গেছেন এই ব্যাটসম্যান। এবার শোকাহত হৃদয় নিয়ে ফাইনাল খেললেন ভারতের আরেক তারকা– ইশান কিষাণ।

ফাইনালের দুই দিন আগে পরিবারের দুই সদসদ্যকে হারিয়েছেন ভারতের এই ব্যাটার। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় রাতে তাই শোকের সঙ্গেও লড়তে হয়েছে তাকে। এবং তিনি সফল। ব্যাট হাতে ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। ফিল্ডিংয়ে দারুণ অবদান রাখেন তিনটি দুর্দান্ত ক্যাচ নিয়ে।

নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে বিশ্বকাপ জিতে মাঠে যখন উদযাপন করছিলেন ক্রিকেটাররা, তখন ইশানের চোখেমুখে আনন্দের সঙ্গে বিষাদের ছায়া। তার মামাতো বোন ও ভগ্নিপতি একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন। 

ইশানের বাবা প্রণভ পান্ডে ছেলের ফাইনালের ট্রেনিং ও ম্যাচ দেখতে আহমেদাবাদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য পাটনা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু তাকে শিলিগুঁড়ি চলে যেতে হয়। যখন আহমেদাবাদের পথে থাকার কথা, দুই আত্মীয়ের মরদেহ নিতে তখন মর্গের সামনে অপেক্ষা করছিলেন তিনি।

ম্যাচের আগ দিয়ে প্রণবের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া লেখে, ‘আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমরা খুবই বড় সমস্যায় আছি। আমরা সবাই হতভম্ব। ইশান আমাদের সঙ্গে আসতে চেয়েছিল। কিন্তু ফাইনালের কারণে আসেনি। সে সত্যিই বিমর্ষ।’

আবেগের সঙ্গে সংগ্রাম করতে থাকা ইশান যখন ফিফটি করলেন, তখন ড্রেসিং রুমের দিকে ব্যাট তাক করে উদযাপন করলেন, তারপর আকাশের দিকে, যেটা সাধারণত দেখা যায় না। হয়তো ঝলমলে ইনিংস তার বোন ও ভগ্নিপতিকে উৎসর্গ করলেন!

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy