বিতর্কিত কাণ্ডে আবারও লাল কার্ড দেখলেন মরিনহো

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কদিন পর পরই অদ্ভুত আর আপত্তিকর ঘটনা ঘটিয়ে আলোচনায় আসবেন হোসে মরিনহো, এটাই যেন নিয়ম। কোচিং ক্যারিয়ারে হরেদরে

2026-03-09T21:51:15+00:00
2026-03-09T21:51:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিতর্কিত কাণ্ডে আবারও লাল কার্ড দেখলেন মরিনহো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ৩৯)
পর্তুগিজ কোচ হোসে মরিনহো-ফাইল ছবি
X

পর্তুগিজ কোচ হোসে মরিনহো-ফাইল ছবি

কদিন পর পরই অদ্ভুত আর আপত্তিকর ঘটনা ঘটিয়ে আলোচনায় আসবেন হোসে মরিনহো, এটাই যেন নিয়ম। কোচিং ক্যারিয়ারে হরেদরে বিতর্কিত ঘটনার জন্ম দেওয়া অভিজ্ঞ এই কোচ এবার পর্তুগালের শীর্ষ লিগে পোর্তোর বিপক্ষে ম্যাচে দেখলেন লাল কার্ড। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বহিষ্কার হওয়ার ঘটনার রেশ না কাটতেই আবার লাল কার্ড দেখতে হলো তাকে।


পোর্তোর বিপক্ষে গতকাল ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষদিকে ঘটে আপত্তিকর ঘটনা। যোগ করা সময়ের একটি ঘটনায় বেনফিকার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিকে লাল কার্ড দেখান রেফারি। সেটাই যেন ক্ষুব্ধ করে তোলে মরিনিয়োকে। পরে লকার রুমে যাওয়ার সময় প্রতিপক্ষ দলের স্টাফদের উদ্দেশ করে আপত্তিকর অঙ্গভঙ্গি করায় তাকেও লাল কার্ড দেখান রেফারি।



অবশ্য ম্যাচের পর লাল কার্ড দেখার অন্য কারণ শোনা গেল মরিনহোর মুখে। পোর্তোর সাবেক এই কোচ বলেন, ‘রেফারি আমাকে বলেছেন যে, পোর্তো বেঞ্চের দিকে একটি বল ছুঁড়ে মারায় আমাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা।অনেক সময়ই, যখন আমরা গোল করি, আমি স্ট্যান্ডে বল কিক মারি কোনো এক ভাগ্যবানকে (দর্শককে) সুযোগ দিতে। আমি জানি, টেকনিক্যালি আমি খুব ভালো নই, কিন্তু শটটা গ্যালারির দিকে ছিল। আমাকে অন্যায্যভাবে লাল কার্ড দেওয়া হয়েছে। চতুর্থ অফিসিয়াল গোটা ম্যাচ জুড়েই খুব খারাপভাবে দায়িত্ব সামলেছে।’



৬৩ বছর বয়সি মরিনহোর অভিযোগ পোর্তোর কোচ তাকে নাকি পঞ্চাশবার ‘বিশ্বাসঘাতক বলে গালি দেন, ‘তিনি আমাকে পঞ্চাশবার বিশ্বাসঘাতক বলেছেন। আমি জানতে চাই, বিশ্বাসঘাতক কী হওয়ার জন্য? আমি পোর্তোতে গিয়েছিলাম, আমার প্রাণ উৎসর্গ করেছি। এরপর চেলসি, ইন্টার, রিয়াল মাদ্রিদ-সারা বিশ্বের ক্লাবে কাজ করেছি, প্রতিদিন ২৪ ঘণ্টা দিয়েছি। এটাকেই আমি পেশাদারিত্ব বলি।’


মরিনহো আরও যোগ করেন, ‘আমি এটা পছন্দ করি না। ভক্তদের গালি আলাদা, সেটা ফুটবল। কিন্তু একজন পেশাদারের কাছ থেকে? তিনি ও একজন পেশাদার, বিভিন্ন জার্সি পরেছেন, আমি বুঝতে পারছি না। বিশ্বাসঘাতক কেন? সব কিছু দেওয়ার জন্য বেনফিকাকে?’


কোচিং ক্যারিয়ারে এই পোর্তোর হয়েই দারুণ সাফল্য পেয়েছিলেন মরিনিয়ো। তাঁর অধীনে পর্তুগিজ ক্লাবটি চ্যাম্পিয়নস লিগ জেতে। ২০০১ সালে ক্লাবটিতে যোগ দিয়ে আড়াই বছর ডাগ-আউটে ছিলেন তিনি। 


২০০০ সালে বেনফিকাকে প্রথম দফায় কোচিং করানোর পর ২০২৫ সালের সেপ্টেম্বরে ফেনেরবাচে থেকে দ্বিতীয় দফায় বেনফিকায় যোগ দেন মরিনিয়ো। এই মৌসুমে লিগ জয়ের দৌড়ে মরিনিয়োর বেনফিকার প্রধান প্রতিদ্বন্দী পোর্তো ও স্পোর্টিং সিপি। পোর্তোর বিপক্ষে ড্রয়ের পর ২৫ ম্যাচে ৫৯ নম্বর নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে বেনফিকা। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পোর্তো। দুই নম্বরে থাকা স্পোর্টিংয়ের পয়েন্ট ৬২।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy