প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:১৭ এএম (ভিজিট : ৯৯)

X
সিটি ব্যাংক পিএলসি ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সিটি ব্যাংক পিএলসি ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তিতে টয়োটা বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং এবং সিটি ব্যাংক পিএলসি’র পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতার আওতায় সিটি ব্যাংক টয়োটা বাংলাদেশ লিমিটেডকে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ঋণ সুবিধা প্রদান করবে। পাশাপাশি করপোরেট কার্ড, কালেকশন ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা, বৈদেশিক বাণিজ্য সেবা এবং পে-রোলসহ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধাও প্রদান করা হবে।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, টয়োটার পক্ষ থেকে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ সিটি ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার পাশাপাশি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য সেবা প্রদানে সিটি ব্যাংকের সক্ষমতার প্রতিফলন।
এ সময় টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং সিটি ব্যাংকের কর্মীদের জন্য টয়োটার গাড়িতে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দেন এবং ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে।