
রায়পুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পান্না আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম মো: মোশারফ হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্য, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।