‘ভারতীয় ক্রিকেটের স্বর্ণালি সময় চলছে এখন’

ত্রীড়া ডেস্ক

খেলাধুলা

ছেলে ও মেয়েদের ক্রিকেটের জাতীয় দল ও বয়সভিত্তিক টুর্নামেন্ট মিলিয়ে পাঁচটি বৈশ্বিক আসরের বর্তমান চ্যাম্পিয়ন দল ভারত, সঙ্গে

2026-03-10T14:51:00+00:00
2026-03-10T14:51:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ভারতীয় ক্রিকেটের স্বর্ণালি সময় চলছে এখন’
ত্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৫১ পিএম   (ভিজিট : ২৮)
ভারতীয় টি২০ ক্রিকেট দলের অধিনায়ক সুর্যকুমার যাদব-ইন্টারনেট
X

ভারতীয় টি২০ ক্রিকেট দলের অধিনায়ক সুর্যকুমার যাদব-ইন্টারনেট

ছেলে ও মেয়েদের ক্রিকেটের জাতীয় দল ও বয়সভিত্তিক টুর্নামেন্ট মিলিয়ে পাঁচটি বৈশ্বিক আসরের বর্তমান চ্যাম্পিয়ন দল ভারত, সঙ্গে এশিয়া কাপের শিরোপা তো আছেই। গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। জিতেছে ওমেন্স অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। 

আর বছরের শেষ দিকে প্রথমবারের মতো স্বাদ পেয়েছে ওমেন্স ওয়ানডে বিশ্বকাপ শিরোপার। গত মাসে তারা জিতেছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা। সঙ্গে এবার যোগ হলো ছেলেদের টি২০ বিশ্বকাপের টানা দ্বিতীয় শিরোপা। বৈশ্বিক এই ট্রফিগুলোর সঙ্গে এশিয়া কাপের শিরোপা তো আছেই। ভারতীয় বোর্ডের সচিব দেভাজিৎ সাইকিয়া তাই গর্ব ভরেই বলছেন, ভারতীয় ক্রিকেটের সোনালি সময় চলছে এখন।

নিউজিল্যান্ডকে ৯৬ রানে উড়িয়ে এবারের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথম দল হিসেবে দেশের মাঠে বিশ ওভারের বিশ্বকাপ জিতেছে তারা, প্রথম দল হিসেবে ধরে রাখতে পেরেছে শিরোপা। রেকর্ড তিনবার এই ট্রফি জয়ী দলও এখন তারাই।

আর এই সাফল্যে গোটা ক্রিকেট দুনিয়াই কুর্নিশ করছে ভারতকে। ভারতীয় দল, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের এবার আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাল বোর্ড অব কান্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতীয় বোর্ড বিবৃতিতে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ছে কোচ-অধিনায়ক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে।

তিনি বলেন,‘ সুর্যকুমার যাদবের দুর্দান্ত নেতৃত্বে ভারতীয় দল পুরো টুর্নামেন্টজুড়ে ভয়ডরহীন এবং গতিশীল ক্রিকেটের এক অনন্য উদাহরণ মেলে ধরেছে। বিস্ফোরক ব্যাটিং, সুশৃঙ্খল বোলিং এবং অসাধারণ ফিল্ডিংয়ের সমন্বয়ে দলটি টুর্নামেন্টের সব পর্যায়ে ধারাবাহিকতা বজায় রেখেছে এবং সবচেয়ে কঠিন মুহুর্তগুলোতে সেরা প্রদর্শনী দেখিয়েছে।’ তিনি আরও যোগ করেন,‘ কোচ গৌতাম গা¤ী¢র ও সব সাপোর্ট স্টাফকে বিসিসিআই অভিনন্দন জানাচ্ছে তাদের নেতৃত্ব, পরিকল্পনা এবং প্রস্তুতির জন্য, যা চাপের মধ্যে পারফর্ম করতে সক্ষম একটি আত্মবিশ্বাসী এবং সুষম দল গঠনে সহায়তা করেছে। নির্বাচক কমিটির প্রশংসাও করছে বোর্ড। অভিজ্ঞতার সাথে তারুণ্যের শক্তির সমন্বয় ঘটিয়ে এমন ক্রিকেটাদের তারা বেছে নিয়েছে এবং আস্থা রেখেছে, যারা শক্তিশালী দল হয়ে উঠেছে এবং বড় মঞ্চে নিজেদের মেলে ধরেছে। এই লক্ষ্য অর্জনে অব্যাহত অবদানের জন্য অনুমোদিত রাজ্য সংস্থাগুলোকেও ধন্যবাদ জানাচ্ছে বিসিসিআই।’

বর্তমানে ভারত যে টুর্নামেন্টগুলোর চ্যাম্পিয়ন, সেসবের খতিয়ান তুলে ধরে বিবৃতিতে বলা হয়েছে,‘ ছেলে ও মেয়েদের ক্রিকেট এবং বয়সভিত্তিক ক্রিকেটে বিস্তৃত এসব অসাধার সাফল্যেই ফুটে উঠেছে ভারতীয় ক্রিকেটের গভীরতা, শক্তি এবং ধারাবাহিকতা, পাশাপাশি এতে প্রতিফলিত হচ্ছে প্রতিভা লালন করা এবং খেলার সর্বোচ্চ স্তরে উৎকর্ষ ধরে রাখতে বোর্ডের অঙ্গীকারও।’

বিবৃতিতে বিসিসিআই প্রধান ও সাবেক ক্রিকেটার মিঠুন মানহাস অভিনন্দন জানিয়েছেন গোটা দলকে। তিনি বলেন,‘ টি২০ বিশ্বকাপ জয় সমগ্র জাতির জন্য বিরাট এক গর্বের মুহূর্ত। শিরোপা ধরে রাখা এবং ঘরের মাঠে এই কৃতিত্ব অর্জন করায় এটি আরও বিশেষ হয়ে উঠেছে। সুরিয়াকুমার ইয়াদাভের নেতৃত্বে এবং প্রধান কোচ গৌতাম গাম্ভিরের কোচিংয়ে দলটি টুর্নামেন্টজুড়ে অসাধারণ ক্রিকেট খেলেছে। এই অসাধারণ কৃতিত্বের জন্য দলের প্রতিটি সদস্য, কোচিং স্টাফ এবং নির্বাচকদের অভিনন্দন জানাই।’

বিশ্ব ক্রিকেটে ভারতের শ্রেষ্ঠত্বের তৃপ্তি ও গর্ব ফুটে উঠেছে বোর্ডের সচিব দেভাজিৎ সাইকিয়ার প্রতিক্রিয়ায়। কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি বোর্ডের সাবেক সচিব ও আইসিসির বর্তমান প্রধান জয় শাহকেও,‘ ভারতীয় ক্রিকেটের স্বর্ণালি সময় চলছে এখন। ভারত সম্প্রতি দুটি বড় আইসিসি ইভেন্ট আয়োজন করেছে-গত বছর ওমেন্স বিশ্বকাপ এবং ছেলেদের এই টি২০ বিশ্বকাপ এবং দুটিতেই চ্যাম্পিয়ন হতে পারা স্মরণীয় অর্জন। বছরের পর বছর ধরে গতিশীল পরিকল্পনা ও দূরদৃষ্টিই ফুটে উঠেছে এই সাফল্যে। ভারতীয় ক্রিকেটের কাঠামো এবং বিশ্বব্যাপী অবস্থানকে শক্তিশালী করার ক্ষেত্রে জয় শাহর অবদান এই শ্রেষ্ঠত্বের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy