বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিক

2026-03-10T14:58:54+00:00
2026-03-10T15:04:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৫৮ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ৩:০৪ পিএম  (ভিজিট : ৬৪)
: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক-ইন্টারনেট
X

: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক-ইন্টারনেট

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিক এই আয়োজনের মাধ্যমে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে ট্রফি সবার সামনে তুলে ধরা হয়। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে এই দু’দল। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল বুধবার (১১ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরবর্তী ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে। আর এই সিরিজকে সামনে রেখে দুই দলই ভালো ফল করার প্রত্যাশী।

স্বাগতিক বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো ফল করতে চায়। অন্যদিকে সফরকারী পাকিস্তানও শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছে। আর ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এ বছর আমাদের অনেক ওয়ানডে ম্যাচ আছে। সুতরাং আমরা পরিকল্পনা খুব ভালোভাবে করতে পারব। প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
আজ বুধবার মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরবর্তী ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে। 

ক্যাপশন : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক-ইন্টারনেট






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy