ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, তবে...

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি নেইমার জুনিয়রের। ব্রাজিলের আক্রমণভাগে নতুনদের উত্থানের খবর শোনা গেলেও কার্লো আনচেলত্তির

2026-03-10T15:32:41+00:00
2026-03-10T15:32:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, তবে...
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ৩৩)
নেইমার জুনিয়র
X

নেইমার জুনিয়র

বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি নেইমার জুনিয়রের। ব্রাজিলের আক্রমণভাগে নতুনদের উত্থানের খবর শোনা গেলেও কার্লো আনচেলত্তির পরিকল্পনায় এখনও রয়েছেন তিনি। যার প্রমাণ হিসেবে মার্চে ব্রাজিলের প্রীতি ম্যাচের প্রাথমিক দলে জায়গা হয়েছে সান্তোস তারকার। মার্চে প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। 

তবে প্রাথমিক দলে অন্তর্ভুক্ত হলেও চূড়ান্ত দলে জায়গা পাওয়া মোটেও নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান গণমাধ্যমের এর প্রতিবেদন অনুযায়ী, নেইমার এখনো কোচিং স্টাফের পর্যবেক্ষণে আছেন। লোড ম্যানেজমেন্টের কারণে তিনি মিরাসোলের বিপক্ষে খেলতে পারছেন না। অথচ ম্যাচটি দেখার কথা ছিল ব্রাজিলের প্রধান কোচ আনচেলত্তি এবং ব্রাজিল ফুটবল পরিচালক রদ্রিগো কায়তানোর। ফলে জাতীয় দলের আসন্ন বড় টুর্নামেন্টের জন্য দল প্রায় চূড়ান্ত করার আগে নিজেকে প্রমাণ করার জন্য নেইমারের হাতে সময় খুবই সীমিত। 


নেইমার ১৫ ফেব্রুয়ারি মাঠে ফেরেন নেইমার। ভেলো ক্লাবের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন। তার পর অবশ্য নোভোরিজোনতিনো ও ভাস্কো দা গামার বিপক্ষে শুরুর একাদশে খেলেছেন। এই সময়ে তিনি দুটি গোল করেছেন। দুটিই ভাস্কোর বিপক্ষে। এছাড়া একটি অ্যাসিস্টও করেছেন তিনি।


নেইমারকে নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করা হবে আগামী সোমবার (১৬ মার্চ)। ব্রাজিল ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে। এই দুটি ম্যাচই হবে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy