ভুল করে সময়ের আগে ইফতার করলে করণীয় কী?

অনলাইন ডেস্ক

ধর্ম

প্রশ্ন: ভুল করে সময়ের আগে ইফতার করে ফেললে করণীয় কী? রোজা কি ভেঙে গেছে? রোজা ভেঙে গিয়ে থাকলে

2026-03-10T16:08:33+00:00
2026-03-10T16:08:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভুল করে সময়ের আগে ইফতার করলে করণীয় কী?
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ৬৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রশ্ন: ভুল করে সময়ের আগে ইফতার করে ফেললে করণীয় কী? রোজা কি ভেঙে গেছে? রোজা ভেঙে গিয়ে থাকলে শুধু কাজা করতে হবে নাকি কাফফারাও দিতে হবে?

উত্তর: ভুল করে কেউ যদি সময়ের আগে ইফতার করে ফেলে অর্থাৎ রোজার কথা মনে থাকা অবস্থায়ই সূর্যাস্ত হয়ে গেছে ভেবে সূর্যাস্তের আগেই কিছু খেয়ে ফেলে, তাহলে হানাফি মাজহাব অনুযায়ী তার রোজা ভেঙে যাবে। তবে ভুল করে এভাবে খাবার খেয়ে ফেলার কারণে তার গুনাহ হবে না এবং রোজা ভেঙ্গে যাওয়ার কারণে শুধু কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না।

আলী ইবনে হানজালা তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি রোজার মাসে একদিন ইফতারের সময় ওমরের (রা.) কাছে ছিলেন। সবার সামনে পানীয় পেশ করা হলো। উপস্থিতদের কেউ কেউ সূর্য ডুবে গেছে ভেবে তা পান করে ফেলল। এরপর মুআজ্জিন আওয়াজ দিল, হে আমীরুল মুমিনীন! সূর্য এখনো ডোবেনি। তখন ওমর (রা.) বললেন, যারা ইফতারি করে ফেলেছে, তারা একটি রোজা কাজা করবে। আর যারা ইফতারি করেনি তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৯১৩৮)

হজরত ইবনে জুরাইজ (রহ.) বলেন, আমি আতাকে (রহ.) জিজ্ঞেস করলাম, রমজানের এক মেঘাচ্ছন্ন দিনে সময় হয়েছে মনে করে ইফতার করেছি। এরপর সূর্য দেখা গেল। এখন আমি কি শুধু ওই দিনের রোজার কাজা করব, না আমাকে কাফফারাও আদায় করতে হবে? আতা (রহ.) বললেন, শুধু কাজা করবেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৯১৪৭)

একইভাবে সুবহে সাদিক হয়নি ভেবে সুবহে সাদিকের পর সেহরি খেলে রোজা হবে না। রমজানের পর কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না।

আউন (রহ.) থেকে বর্ণিত, মুহাম্মাদ ইবনে সীরীন (রহ.) রাত বাকি আছে ভেবে সেহরি খেলেন। তারপর জানতে পারলেন, তিনি সুবহে সাদিকের পর সেহরি করেছেন। তখন তিনি বললেন, ‘আমি আজ রোজাদার নই।’ (অর্থাৎ এ রোজাটি হয়নি, পরবর্তীতে কাজা করতে হবে)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৬/১৪৯)






Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy