৩০ ক্রিকেটারকে ঈদ উপহার দেবে বিসিবি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের ক্রিকেটাররাও ব্যস্ত সময় পার করছেন

2026-03-10T16:14:18+00:00
2026-03-10T16:14:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩০ ক্রিকেটারকে ঈদ উপহার দেবে বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ৩৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের ক্রিকেটাররাও ব্যস্ত সময় পার করছেন আন্তর্জাতিক দ্বিপক্ষীয় এই সিরিজটি সামনে রেখে। আগামীকাল বুধবার ( ১১ মার্চ) মাঠে গড়াবে সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।


সিরিজ শেষেই ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা। তার আগে গতবারের মতো এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন ক্রিকেটাররা। সবমিলিয়ে ৩০ জন ক্রিকেটারকে ঈদ উপহার দেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। 

একইসঙ্গে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের জন্যও থাকছে উপহার। শুধু ক্রিকেটারই নয়, কোচিং স্টাফের সদস্য থেকে শুরু করে টিম বয়দের জন্যও থাকছে ঈদ উপহার। 

এদিকে, গত বছরের অক্টোবরের পর থেকেই ওয়ানডে ফরম্যাটে আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশগ্রহণ করেনি টাইগাররা। সব মিলিয়ে লম্বা সময় ধরে টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজটি যে কারণে চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য মনে করেন অনেকে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy