প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৪৬ পিএম (ভিজিট : ৩৪)

X
এফএ কাপের শেষ আটে লড়াইয়ে নামবে ম্যানসিটি ও লিভারপুল-ইন্টারনেট
এফএ কাপের সেমিrফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। প্রতিযোগিতার এই পর্যায়ে তুলনামূলক সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে প্রিমিয়ার লিগের আরেক বড় ক্লাব চেলসি। তৃতীয় স্তরের দল পোর্ট ভ্যালের বিপক্ষে খেলবে তারা।
এফএ কাপের শেষ ষোলোর লড়াই সোমবার শেষ হতেই পরের ধাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। আর শেষ আটে সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হতে যাচ্ছে সিটি-লিভারপুল ম্যাচ। গতবারের রানার্সআপ সিটির ইতিহাদ স্টেডিয়ামে হবে হাইভোল্টেজ ম্যাচটি।
রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল খেলবে সাউথ্যাম্পটনের বিপক্ষে। ম্যাচটি হবে বর্তমানে চ্যাম্পিয়নশিপের টেবিলে আট নম্বরে থাকা সাউথ্যাম্পটনের মাঠে। আরেক ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও লিডস ইউনাইটেড।
আসরে এখনও টিকে থাকা সবচেয়ে নিচের র্যাঙ্কিংয়ের দল পোর্ট ভ্যালে। ১৯২৯ সালের পর এবারই প্রথম তারা কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে চেলসির মুখোমুখি হবে।
ম্যাচগুলো হবে আগামী ৪ ও ৫ এপ্রিলে।
শেষ আটে মুখোমুখি:
সাউখ্যাম্পটন-আর্সেনাল
চেলসি-পোর্ট ভ্যালে
ম্যানচেস্টার সিটি-লিভারপুল
ওয়েস্ট হ্যাম ইউনাইটেড-লিডস ইউনাইটেড