মৃত্যুর গুজব, ইরানকে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যমগুলো। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ আগেই

2026-03-10T16:04:42+00:00
2026-03-10T16:04:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৃত্যুর গুজব, ইরানকে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ১০৫১)
জরুরি অপারেশন সেন্টার পরিদর্শনে নেতানিয়াহু
X

জরুরি অপারেশন সেন্টার পরিদর্শনে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যমগুলো। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ আগেই এই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। এর মধ্যেই ইরানের নতুন সরবারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) রাতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি অপারেশন সেন্টারে এক পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, “ইসরায়েলের লক্ষ্য হলো ইরানি জনগণকে বর্তমান শাসনব্যবস্থার ‘নিপীড়ন’ থেকে মুক্ত করা, তবে শেষ পর্যন্ত এটি তাদের (ইরানি জনগণ) ওপরই নির্ভর করছে। যদিও এতে কোনও সন্দেহ নেই যে এখন পর্যন্ত আমাদের গৃহীত পদক্ষেপের আমরা তাদের হাড় ভেঙে দিচ্ছি এবং আমরা এখনো সক্রিয়”।

নেতানিয়াহু জোর দিয়ে বলেন, বিশ্বে ইসরায়েলের অবস্থানে ইতিমধ্যেই ‘অভূতপূর্ব পরিবর্তন’ এসেছে।

প্রতিবেদনে গতকাল ৯ মার্চের অনুষ্ঠানে নেতানিয়াহুর ছবিও প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। 

এরআগে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ দাবি করে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 


প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি এক্স পোস্টের বরাত ছাড়া আর কোনো প্রমাণ হাজির করা হয়নি। 

এক্সে সোমবার স্কট রিটার নামের মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছিলেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। 

এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর। তিনি আহত হয়েছেন।’ তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে, সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কি-না এখনও নিশ্চিত নয়।

ফার্সি ভাষার সংবাদমাদ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার প্রমাণ বা কোনও ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে, এটি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে। 

যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপগুলির অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত করা এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy