টপ অর্ডারে তিন অভিষিক্ত নিয়ে বাংলাদেশের সামনে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সাহিবজাদা ফারহানের অভিষেক অনুমিতই ছিল। শাহিন শাহ আফ্রিদি সেটি নিশ্চিত করে দিলেন। পাকিস্তান অধিনায়ক পাশাপাশি জানালেন, সাহিজবাদার উদ্বোধনী

2026-03-10T20:35:23+00:00
2026-03-10T20:35:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টপ অর্ডারে তিন অভিষিক্ত নিয়ে বাংলাদেশের সামনে পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৩৯)
মিরপুরে অনুশীলন করছে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা-ইন্টারনেট
X

মিরপুরে অনুশীলন করছে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা-ইন্টারনেট

সাহিবজাদা ফারহানের অভিষেক অনুমিতই ছিল। শাহিন শাহ আফ্রিদি সেটি নিশ্চিত করে দিলেন। পাকিস্তান অধিনায়ক পাশাপাশি জানালেন, সাহিজবাদার উদ্বোধনী জুটির সঙ্গী ও পরের ব্যাটসম্যানেরও অভিষেক হবে এই ম্যাচ দিয়েই। অলরাউন্ডার মাজ সাদাকাত শুরু করবেন ইনিংস, তিন নম্বরে খেলবেন শামিল হুসাইন।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পাকিস্তান স্কোয়াডে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটার আছেন ৬ জন। কৌতূহল তাই ছিল, তাদের মধ্যে কজনকে বাজিয়ে দেখবে দল। সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক আফ্রিদি তা খোলাসা করেই দিলেন।

“তিনজনের অভিষেক হচ্ছে নিশ্চিতভাবেই। সাহিবজাদা ফারহান থাকবে সেখানে। টি২০তে সে শীর্ষ পারফরমারদের একজন এবং পাকিস্তানে লিস্ট ‘এ’ ক্রিকেটেও ভালো করছে। তার সঙ্গে ইনিংস ওপেন করবে মাজ সাদাকাত। ওয়ান ডাউনে খেলবে শামিল হুসাইন।”

“তিনজন অভিষিক্ত থাকবে। আশা করি, তারা সহজাত ক্রিকেট খেলবে এবং নিজেদের স্কিল মেলে ধরবে। দল হিসেবেও আমরা রোমাঞ্চিত পাকিস্তানের হয়ে তাদেরকে দেখতে, শুধু এই সিরিজে নয়, ভবিষ্যদের জন্যও।”

অভিষেকের অপেক্ষায় থাকা বাকি তিনজনের মধ্যে আব্দুল সামাদ ও মুহাম্মাদ গাজি ঘোরি ব্যাটসম্যান। প্রথম ম্যাচে তারা থাকছেন না। বাকি একজন লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদকে খেলানো হবে কি না, অনুশীলন শেষ সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন পাকিস্তান অধিনায়ক।

“এক ম্যাচে তো ১৫ জনই খেলতে পারবে না। ১৫ জনের সবাইকে নিয়ে খেলতে পারলে তো ভালোই হতো। কিন্তু খেলবে স্রেফ ১১ জন। দলের প্রয়োজন ও পিচের অবস্থা বুঝে একাদশ গঠন করা হবে। আজকে আরেকটি সেশন আছে আমাদের। অনুশীলন দেখে আমরা একাদশ চূড়ান্ত করব।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy