বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বলার মতো পারফর্ম করতে পারেননি বাবর আজম। ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে

2026-03-10T20:41:33+00:00
2026-03-10T20:41:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ৩২)
পাকিস্তান ক্রিকেট দলের কোচ কোচ মাইক হেসন (বাঁয়ে) ও ব্যাটসম্যান বাবার আজম -ফাইল ছবি
X

পাকিস্তান ক্রিকেট দলের কোচ কোচ মাইক হেসন (বাঁয়ে) ও ব্যাটসম্যান বাবার আজম -ফাইল ছবি

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বলার মতো পারফর্ম করতে পারেননি বাবর আজম। ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি তাকে। তাতে অনেকেই লাল বলের ক্রিকেটে বাবরের শেষের শুরু দেখছেন। তবে এমনটা ভাবতে নারাজ পাকিস্তান কোচ মাইক হেসন।

কোচ দাবি করছেন, বাবরকে বাদ নয়, এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্যই বাবরের মতো অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হেসন বলেছেন, ‘কেউ বাদ পড়েছে এ কথা বলতে আমি রাজি নই। প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা যাতে নিজেদের মেলে ধরতে পারে, সেজন্য এই সিরিজটা তাদের কাছে একটা সুযোগ।’

তরুণদের সুযোগ দেওয়া প্রসঙ্গে হেসনের ব্যাখ্যা, ‘টি২০তে অসাধারণ খেলার জন্যই ওয়ানডে দলে নেওয়া হয়েছে সাহিবজাদা ফারহানকে। এ ছাড়া শ্যামল হুসেন বা মাজ সাদাকাতের মতো খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট বা জুনিয়র দলের হয়ে খুব ভালো খেলেছে।’

‘বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলছে। তাই এই সিরিজ জুনিয়র ক্রিকেটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।’-যোগ করেন তিনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy