‘বাংলাদেশে এসে খুব ভালো লাগছে’

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামীকাল বুধবার (১১ মার্চ) থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট

2026-03-10T20:54:06+00:00
2026-03-10T20:54:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বাংলাদেশে এসে খুব ভালো লাগছে’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ৩৯)
পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি
X

পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামীকাল বুধবার (১১ মার্চ) থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ সফরে এসে গতকাল সোমবার প্রথম অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। অনুশীলন শেষে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় দেওয়া নিজের এক পোস্টে লেখেন, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আমাদের প্রথম অনুশীলন সেশনে থাকতে পেরে দারুণ লাগছে।

তিনি আরও লেখেন, ক্যাম্পের পরিবেশ খুবই চমৎকার। দলে রয়েছে অভিজ্ঞ সিনিয়রদের সঙ্গে ভবিষ্যতের সম্ভাবনাময় কিছু তারকা, যাদের নির্বাচন করা হয়েছে দলের সামগ্রিক ভারসাম্য ও কম্বিনেশন বিবেচনা করে। সবাই মিলে কঠোর পরিশ্রম করার অপেক্ষায় আছি।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রশংসাও করে শাহিন শাহ আফ্রিদি লেখেন, এমন একটি দেশে এসে খুব ভালো লাগছে, যেখানে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে এত গভীরভাবে ভালোবাসে এবং সব সময় বিপুল সংখ্যায় মাঠে এসে খেলাটিকে সমর্থন করে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy