মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন ভারতীয় পেসার অর্শদীপ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রোববার টি২০ বিশ্বকাপ ফাইনালের ঘটনা। ওভারের শুরুতে টানা দুটি ছক্কা হজম করে মেজাজ

2026-03-10T21:17:15+00:00
2026-03-10T21:17:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন ভারতীয় পেসার অর্শদীপ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:১৭ পিএম   (ভিজিট : ৫২)
দশম টি২০ বিশ্বকাপ ফাইনালে মেজাজ হারিয়ে মিচেলকে বল ছুড়ে মেরেছিলেন ভারতীয় পেসার অর্শদীপ সিং-ইন্টারনেট
X

দশম টি২০ বিশ্বকাপ ফাইনালে মেজাজ হারিয়ে মিচেলকে বল ছুড়ে মেরেছিলেন ভারতীয় পেসার অর্শদীপ সিং-ইন্টারনেট

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রোববার টি২০ বিশ্বকাপ ফাইনালের ঘটনা।  ওভারের শুরুতে টানা দুটি ছক্কা হজম করে মেজাজ হারিয়েছিলন অর্শদীপ সিং। এতে পঞ্চম ডেলিভারি করার পর ফলো থ্রুতে বল ধরে ব্যাটার ড্যারিল মিচেলের দিকে ছোড়েন অর্শদীপ। বল আঘাত করে মিচেলের শরীরে। এজন্য ভারতীয় পেসারকে শাস্তি দিয়েছে আইসিসি।

আচরণবিধি ভাঙার দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে অর্শদীপকে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ফাইনালে নিউজিল্যান্ডকে ২৫৬ রানের এভারেস্টসম লক্ষ্য দিয়েছিল ভারত। রান তাড়ায় নিউজিল্যান্ড ইনিংসের একাদশ ওভারে ব্যাট করছিলেন মিচেল। ওই ওভার করতে আসা অর্শদীপকে দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা মারেন তিনি।

এক বল পর লো ফুল টস অর্শদীপরে সোজা খেলেন মিচেল। বল ধরেই ব্যাটার মিচেল দিকে ছুড়ে মারেন বাঁহাতি পেসার। বল গায়ে লাগায় ক্ষেপে যান মিচেল। কিছু বলতে বলতে অর্শদীপের দিকে তেড়ে যান তিনি।  আম্পায়ার এসে থামান মিচেলকে। পরে অর্শদীপের সঙ্গেও কথা বলেন আম্পায়ার। ওভার শেষে অবশ্য মিচেলের সঙ্গে হাত মেলান অর্শদীপ।

ম্যাচ শেষে তার কাছে ক্ষমা চেয়ে করমর্দনও করেন। তবে আইসিসির শাস্তি থেকে নিজেকে বাঁচাতে পারলেন না অর্শদীপ।  বিশাল পুঁজি গড়ে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ও রেকর্ড তৃতীয় শিরোপা জেতে ভারত। নিউজিল্যান্ডকে ১৫৯ রানে গুটিয়ে দেওয়ার পথে ৪ ওভারে ৩২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন অর্শদীপ।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy