বাবরকে বাদ দেওয়া হয়নি, বিশ্রামে রাখা হয়েছে : আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি বাবর আজমের। ৪ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ৯১ রান। গড়

2026-03-10T21:24:00+00:00
2026-03-10T21:24:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাবরকে বাদ দেওয়া হয়নি, বিশ্রামে রাখা হয়েছে : আফ্রিদি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ৬০)
শাহিন শাহ আফ্রিদি (বাঁয়ে) বাবর আজম-ইন্টারনেট
X

শাহিন শাহ আফ্রিদি (বাঁয়ে) বাবর আজম-ইন্টারনেট

সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি বাবর আজমের। ৪ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ৯১ রান। গড় ২২.৭৫, স্ট্রাইক রেট ১১২.৩৪। তবে ওয়ানডে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে ছিলেন বাবর।

আর এই সংস্করণে সর্বশেষ তিন ম্যাচে একটি সেঞ্চুরিও আছে। তাই ধারণা করা হয়েছিল, টি২০তে ছন্দে না থাকলেও ওয়ানডেতে ভালো করায় বাবরকে নিয়েই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
কিন্তু বাবরকে বাদ দিয়ে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান দল। এতে অনেকেই বিস্মিত।

তবে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির দাবি, বাবরকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে বাদ দেওয়া হয়নি; বরং বিশ্রামে রাখা হয়েছে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে আফ্রিদি বাবরকে নিয়ে বলেছেন, ‘দেখুন, কেউ এই সিরিজ থেকে বাদ পড়েনি। আমরা কেবল তরুণদের সুযোগ করে দিতে চেয়েছি, তারা আমাদের ভবিষ্যৎও।

আমরা বাংলাদেশ সিরিজে তাদের সুযোগ করে দিতে চাই। তারা তাদের ভূমিকা সম্পর্কে জানবে, ভবিষ্যতে কী করতে হবে, সেটাও। আমাদের তো দলকে বিশ্বকাপের জন্য তৈরি করতে হবে।’

সংবাদ সম্মেলনে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বাবরের পাশাপাশি অভিজ্ঞ ফখর জামান ও সাইম আইয়ুবকেও বাংলাদেশ সফরের দলে রাখেনি পাকিস্তান। দলটি তাই আগামীকাল নতুন একটা অভিজ্ঞতার সাক্ষী হবে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের প্রথম তিন ব্যাটারেরই অভিষেক হবে। শাহিবজাদা ফারহান-মাজ সাদাকাতের উদ্বোধনী জুটির পর তিনে নামবেন শামিল হুসেন। 

অবশ্য এমন পরিস্থিতি যে হবে, তা আঁচ করা যাচ্ছিল দল ঘোষণার পর থেকেই। এই সিরিজের জন্য পাকিস্তান দলে ওয়ানডে অভিষেক হয়নি, এমন খেলোয়াড় ছয়জন। এর মধ্যে চারজন কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।

ওয়ানডেতে গত বছরটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর ধবলধোলাই হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। তবে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। 

অন্যদিকে সর্বশেষ দুই সিরিজে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে তো ধবলধোলাই করেছে।

এসব প্রসঙ্গ এসেছে আফ্রিদির কথাতেও, ‘বাংলাদেশ ঘরের মাঠে ভালো দল। তারা ভালো ক্রিকেট খেলেছে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। দল হিসেবে আমরাও প্রস্তুত। সর্বশেষ দুটি সিরিজ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছি। সেই ছন্দ ধরে রাখতে হবে।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy