মনোহরদীতে অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

2026-03-10T21:51:15+00:00
2026-03-10T21:51:15+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ১৪৭)
মোবাইল কোর্টের অভিযান
X

মোবাইল কোর্টের অভিযান

নরসিংদীর মনোহরদী উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ভেক্যু মেশিন ও দুটি ট্রলি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে, রথখোলা বাজারের সামনে এবং কোচেরচর বেলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সময় একটি ভেক্যু মেশিন ও দুটি ট্রলি জব্দ করা হয়। পরে জব্দকৃত সরঞ্জাম উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, “নদী, কৃষি জমি ও সরকারি স্থাপনা রক্ষার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইন অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় মনোহরদী উপজেলায় অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy