প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:৩৬ পিএম আপডেট: ১১.০৩.২০২৬ ৯:২৬ এএম (ভিজিট : ৮০)

X
স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন
১০ মার্চ রাজধানীর ধানমন্ডির অভিজাত একটি রেস্টুরেন্টে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিশেষ স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে দেশের অন্যতম সফল ও কার্যকরী ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স (বিএফডিএস )।
মোড়ক উন্মোচনে অংশ নেন মাগুরা ১ আসনের সম্মানিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম, জাতীয় অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিক সহ সংগঠনের সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি ডাঃ রকিবুল হোসেন রুমি বলেন দেশের ডেন্টিস্ট্রি এখন এতটাই অধুনিক যে এর আওতায় কোনো রুগীকে এখন দেশের বাইরে যেতে হয়না। মহা সচিব ডাঃ মোঃ আসাফুজ্জোহা রাজ তার বক্তব্যে দায়িত্ব নিয়ে বলেন বিএফডিএস মাত্র ৮ বছরের পথ চলায় প্রফেশনের জন্যে যত ধরণের ইভেন্ট করেছে তা অসমন্তরাল, সেই ধারাবাহিকতায় নিরাময় ৩, দেশের জনগনরের মুখের স্বাস্থ্য রক্ষায় শক্ত ভূমিকা রাখবে।
সাংগঠনিক সম্পাদক ডাঃ সাজেদুল আসিফের সঞ্চলনায় অন্যতম আকর্ষণ ছিল মানসিক স্বাস্থ্য ও শিশুদের বিষয়ে ব্যাতিক্রমধর্মী আলোচনা যা উপস্থিত দেশের প্রথম কাতারের তিনশতাধিক ডেন্টাল চিকিৎসককে মুগ্ধ করে।
ইফতার শেষে বিশেষ উপহার প্রদান করা হয় অমুসলিম পরিবার থেকে আসা ৫ জন মুসলিম ধর্ম গ্রহণকারী কোরআনে হাফেজ কে ঈদ উপহার প্রদান করা হয়।