ঢাকা ওয়াসার এমডি হলেন সাবেক আমলা আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত আমলা আমিনুল ইসলাম। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক

2026-03-11T10:15:49+00:00
2026-03-11T10:15:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকা ওয়াসার এমডি হলেন সাবেক আমলা আমিনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:১৫ এএম   (ভিজিট : ১৩০)
আমিনুল ইসলাম
X

আমিনুল ইসলাম

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত আমলা আমিনুল ইসলাম। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী মো. আমিনুল ইসলামকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত রোববার (৮ মার্চ) ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। এর পরদিন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তাকে এ দায়িত্ব দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়।

আমিনুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় ২০২১ সালে যুগ্ম-সচিব হিসেবে অবসরে যান। ওই সময়ে তিনি জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব ছিলেন। বিগত অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছিলেন তিনি।




  বিষয়:   ওয়াসা  এমডি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy