বাকেরগঞ্জে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে বর্ণাঢ্য ও ব্যতিক্রমী আয়োজনে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও

2026-03-11T10:23:30+00:00
2026-03-11T10:23:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:২৩ এএম   (ভিজিট : ২৬৮)
রমজান উপলক্ষে বাকেরগঞ্জে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
X

রমজান উপলক্ষে বাকেরগঞ্জে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে বর্ণাঢ্য ও ব্যতিক্রমী আয়োজনে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কলসকাঠি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ‘কলসকাঠি ইউনিয়ন ইসলামী যুব সমাজ’-এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন মাদরাসা ও হেফজখানার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিলাওয়াত শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান ও পুরস্কার বিতরণ করেন কলসকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক, জনপ্রিয় বিএনপি নেতা সৈয়দ আরিফুল করিম দুলাল এবং সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন হাওলাদার।

এসময় আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মাওলানা শাহ শামীম আহমেদ, সদস্য সচিব হাফেজ মিজানুর রহমান এবং সহ-সদস্য সচিব মাওলানা মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন ও মো. মহসিন হোসেন মোল্লা।

বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা এবং তরুণ প্রজন্মের মাঝে কুরআনের সঠিক শিক্ষা ও নূর ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিশুদের মেধা বিকাশ এবং ধর্মীয় মূল্যবোধ চর্চায় উৎসাহ জোগাবে।

পুরস্কার বিতরণকালে কলসকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক সৈয়দ আরিফুল করিম দুলাল বলেন, “আমরা মুসলমান। আমাদের উচিত শিশুদের পবিত্র কুরআন তিলাওয়াতে উদ্বুদ্ধ করা। এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন শিশুদের মধ্যে কুরআন তিলাওয়াতের প্রতি আগ্রহ বৃদ্ধি করে।”

তিনি আরও বলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন ইসলাম ও কুরআন-হাদিসের আলোকে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবেন। এ জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এমন উদ্যোগকে স্বাগত জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy