সরকারি দলের সংসদীয় সভা আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি দলের সংসদীয় সভা আজ বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

2026-03-11T10:52:30+00:00
2026-03-11T10:52:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারি দলের সংসদীয় সভা আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ৪৮)
X

সরকারি দলের সংসদীয় সভা আজ বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদের অধিবেশনকে সামনে রেখে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিতব্য নতুন সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, পাশাপাশি স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সংক্রান্ত বিষয়ে এ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এ ছাড়া সংসদীয় বিভিন্ন স্থায়ী কমিটি গঠন এবং সংসদের কার্যপ্রণালি সংক্রান্ত বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশন সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে শুরু হয়। তবে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু একটি হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। ফলে প্রথম অধিবেশন পরিচালনার জন্য একজন সভাপতির প্রয়োজন হবে।




  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  সংসদীয় সভা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy