প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৫৬ এএম (ভিজিট : ১১২)

X
ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।