ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

সরকারের নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা হওয়ায় ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে দেশের

2026-03-11T11:54:16+00:00
2026-03-11T11:54:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৫৪ এএম   (ভিজিট : ৯৯)
X

সরকারের নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা হওয়ায় ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই নির্দেশনা মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়েছে।

চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে চলবে এবং সরকার ঈদুল ফিতরের সাধারণ ছুটি ২১ মার্চ নির্ধারণ করেছে। এছাড়া ঈদের আগে পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

শবে কদরের সরকারি ছুটি মঙ্গলবার (১৭ মার্চ) এবং নতুনভাবে ১৮ মার্চ একদিনের ছুটি যুক্ত হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

বিশেষ সুবিধা ম্যানেজ করলে ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চেও ছুটি নিলে, স্বাধীনতা দিবসের সরকারি ছুটি (২৬ মার্চ) এবং সপ্তাহান্তের ছুটি মিলিয়ে টানা ১২ দিনের বিশ্রাম পাওয়া সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ ছুটির কারণে আর্থিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে, তাই গ্রাহকরা আগেভাগে প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করার ব্যবস্থা করবেন।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy