ঢাকা থেকে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল

জাতীয়

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। গত

2026-03-11T11:59:09+00:00
2026-03-11T11:59:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকা থেকে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ৪৪)
X

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১২ দিনে ৩৯১টি ফ্লাইট বাতিল করা হলো। 

আজ বুধবার (১১ মার্চ) দুপুর পর্যন্ত আরো ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। বর্তমানেও তা বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে এবং হচ্ছে। 

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য মতে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল করা হয়।

১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ  ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি এবং আজ ১১ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজকে দুপুর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত ও গালফ এয়ারলাইন্সের দু’টি করে, এয়ার অ্যারাবিয়া, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, জাজিরা এয়ার এবং ফ্লাই দুবাই এয়ারলাইন্সের চারটি করে ফ্লাইট রয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy