প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম (ভিজিট : ৭৪)

X
নওগাঁর পোরশায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
সভায় দিবস দুটি উপলক্ষে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, পোরশা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।