নাহিদের পঞ্চম উইকেট নেওয়ার পর মিরাজের আঘাত

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নাহিদ রানার গতি ঝড়ের সামনে দাঁড়াতেই পারছে না সফরকারী পাকিস্তান দল। টানা পঞ্চম ওভারে আঘাত করে তুলে নিয়েছেন

2026-03-11T16:06:58+00:00
2026-03-11T16:16:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাহিদের পঞ্চম উইকেট নেওয়ার পর মিরাজের আঘাত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:০৬ পিএম  আপডেট: ১১.০৩.২০২৬ ৪:১৬ পিএম  (ভিজিট : ৫৩)
পাকিস্তানের ব্যাটসম্যানকে আউট উচ্চ¦সিত বাংলাদেশের পেসার নাহিদ রানা-ইন্টারনেট
X

পাকিস্তানের ব্যাটসম্যানকে আউট উচ্চ¦সিত বাংলাদেশের পেসার নাহিদ রানা-ইন্টারনেট

নাহিদ রানার গতি ঝড়ের সামনে দাঁড়াতেই পারছে না সফরকারী পাকিস্তান দল। টানা পঞ্চম ওভারে আঘাত করে তুলে নিয়েছেন পঞ্চম উইকেট। যা তার ক্যারিয়ারের প্রথম। নাহিদের শর্ট বলে শর্ট স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ৫ রানে আউট হন সালমান। তাতে ৬৯ রানেই পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। ১৯তম ওভারে মেহেদী হাসান মিরাজের আঘাতে গ্লাভসবন্দি হন আব্দুল সামাদও (০)। সফরকারী দল ষষ্ঠ উইকেট হারায় মাত্র ৭০ রানে। 

আগের ৫ ওয়ানডেতে সব মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন নাহিদ রানা। এবার এক ম্যাচেই নিলেন তিনি পাঁচটি। দশম ওভারে আক্রমণে আসার পর পাকিস্তানকে ভোগাচ্ছেন নাহিদ। নিজেদর প্রতি ওভারে এই তরুণ পেসার নিচ্ছেন একটি করে উইকেট।

নাহিদের ওভারে একটি চার মারলেই গতি বেশ ভোগাচ্ছিল সালমান আলি আগাকে। পাকিস্তানের টি২০ অধিনায়ক শেষ পর্যন্ত নাহিদের বলেই আউট হলেন। শর্ট বল পিছিয়ে গিয়ে ঠিকঠাক লেগে খেলতে পারেননি সালমান। দ্বিতীয় চেষ্টায় শর্ট লেগে দুর্দান্ত ক্যাচ নেন তানজিদ হাসান।

৮ বলে সালমান করেন ৫ রান। ১৮ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ৬৯। ক্রিজে হুসাইন তালাতের সঙ্গী আব্দুল সামাদ।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy