বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্বাধীন তদন্তের জন্য পাঁচ সদস্যের

2026-03-11T16:26:53+00:00
2026-03-11T16:26:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৪০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্বাধীন তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আজ বুধবার (১১ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের কথা জানায়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এই ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. সোলায়মান খান স্বাক্ষরিত চিঠিতে বল হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সম্মতিতে একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে সভাপতি করা হয়েছে। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট সদস্য হিসেবে রয়েছেন।  

এদিকে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচন ২০২৫-এ অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পর্যালোচনা করা। এছাড়া প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করা। একই সাথে নির্বাচনী প্রক্রিয়া বিধিবিধান অনুযায়ী হয়েছে কি না তা পরীক্ষা করা।

এতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। পাশাপাশি কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy