নিজেকে ব্র্যান্ড মনে করেন না নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বড় জয়। মিরপুরে এদিন ৮ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। বল হাতে নাহিদ

2026-03-11T21:18:12+00:00
2026-03-11T21:18:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিজেকে ব্র্যান্ড মনে করেন না নাহিদ রানা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ৬০)
বাংলাদেশি পেসার নাহিদ রানা
X

বাংলাদেশি পেসার নাহিদ রানা


পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বড় জয়। মিরপুরে এদিন ৮ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। বল হাতে নাহিদ রানা ছড়িয়েছেন আলো, ৭ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচ জয়ের পর আসেন সংবাদ সম্মেলনেও।

এমন পারফর্মম্যান্সের পরেও নাহিদ পা রাখেন মাটিতে। জানালেন নিজেকে ব্র্যান্ড মনে করেন না তিনি। নাহিদ বলছিলেন, ‘আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না, আমি নিজেকে সাধারণ মানুষ মনে করি। ৫ উইকেট কাউকে ডেডিকেট করছি না।’

পরে দলের পেসারদের নিয়ে নাহিদ বলেন, ‘আমরা হচ্ছি ভাই-ব্রাদার টাইপের, মাঠের ভেতর যেমন আমরা মজা করি, মাঠের বাইরেও। সবাই সবাইকে সব সময় কনফিডেন্স দেয়ার ট্রাই করে। এই বন্ডিংটা আমাদের মধ্যে খুবই ভাল।’


এর আগে পেসার নাহিদ রানাকে নিয়ে প্রশংসা করে পাকিস্তান কোচ মাইক হেসন বলেন, ‘উইকেট আজকে ভালো ছিল, ক্রেডিট নাহিদের। সে দারুন বোলিং করেছে। তার গতির কাছেই পরাস্ত হয়েছে আমাদের ব্যাটাররা, সে প্রশংসার প্রাপ্য।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy