রমজান উপলক্ষ্যে ইউএই এইড ও এমিরেটস রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী বিতরণ

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইউএই এইড এবং এমিরেটস রেড ক্রিসেন্ট বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় ৪,০০০ সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে

2026-03-11T21:17:37+00:00
2026-03-11T21:17:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজান উপলক্ষ্যে ইউএই এইড ও এমিরেটস রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী বিতরণ
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:১৭ পিএম   (ভিজিট : ৯১)
খাদ্যসামগ্রী বিতরণ
X

খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইউএই এইড এবং এমিরেটস রেড ক্রিসেন্ট বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় ৪,০০০ সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি পরিবারকে প্রায় ২৪ কেজি ওজনের একটি খাদ্য প্যাকেজ প্রদান করা হয়। 

প্যাকেজটিতে রমজান মাসজুড়ে প্রতিদিনের ইফতার প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড বিভাগের পরিচালক মি. রাশেদ মোহাম্মদ নাসের আলমাইল আলজাবি ব্যক্তিগতভাবে কর্মসূচির স্থান পরিদর্শন করেন এবং খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

উপকারভোগী পরিবারগুলো এই সহায়তার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেন, পবিত্র রমজান মাসে এই খাদ্যসামগ্রী তাদের জন্য অনেক উপকারে আসবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy