মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

2026-03-11T21:33:12+00:00
2026-03-11T21:33:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৫৩৪)
ইফতার অনুষ্ঠান আয়োজিত হয় আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে
X

ইফতার অনুষ্ঠান আয়োজিত হয় আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এমআরইউ’র সভাপতি শাহরিয়ার নাঈমের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ও  গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর , বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এবং জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈম

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈম

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, বর্তমান বিশ্ব দ্রুতই মাল্টিমিডিয়া ও ডিজিটাল সাংবাদিকতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সংবাদ পরিবেশনের ধরনও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এখন সংবাদ শুধু লিখিত প্রতিবেদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ভিডিও, ছবি, গ্রাফিক্স এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তা দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম বর্তমানে তথ্যপ্রবাহের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এ সময় মাল্টিমিডিয়া সাংবাদিকদের বেতন কাঠামো নিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শাহরিয়ার নাঈম বলেন, অনেক ক্ষেত্রে মাল্টিমিডিয়া সাংবাদিকরা অত্যন্ত কম বেতনে কাজ করছেন, ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব বিবেচনা করে এই খাতের সাংবাদিকদের ন্যায্য সম্মান ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশের উন্নতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত সকল সাংবাদিক একসাথে ইফতার করেন এবং পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পুরো অনুষ্ঠানটি ছিল ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পেশাগত বন্ধনের এক অনন্য উদাহরণ।

পরিশেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy