ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদের কার্যক্রম শুরু হয়।

2026-03-12T11:28:08+00:00
2026-03-12T11:28:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ১১৫)
X

বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদের কার্যক্রম শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হতে যাচ্ছে প্রথম সংসদ অধিবেশন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকেই সংসদ ভবনে আসতে শুরু করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। অধিবেশনে যোগ দেয়ার আগে সরকার দলীয় সংসদ সদস্যরা জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তারা বলেন, জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে নতুন এ সংসদ। 

অন্যদিকে বিরোধী দলের সংসদ সদস্যরা বিএনপির এমপিদের প্রতি সংবিধান সংস্কারের শপথ নেয়ার আহ্বান জানান। সেইসঙ্গে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছে অভিযোগ করে রাষ্ট্রপতির সংসদ অধিবেশনে অংশগ্রহণের অধিকার নেই বলে আবারও মন্তব্য করেছেন তারা।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy