প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:০৫ পিএম আপডেট: ১২.০৩.২০২৬ ১২:২৪ পিএম (ভিজিট : ৫০)

X
বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন
বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন সরকারি দলের সিনিয়র সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সভাপতির নাম ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে তা পূর্ণ সমর্থণ জ্ঞাপন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জামায়াতের পক্ষ থেকে সমর্থন জানান ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।